https://www.prothomalony.com/

12440

north-america

উত্তর আমেরিকা

ব্রুকলিনে নারীকে ধর্ষণের চেষ্টা: ভুয়া আসিই এজেন্ট সেজে হামলা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:৩৮

নিউ ইয়র্ক পুলিশ এক ব্যক্তির সন্ধান করছে, যিনি নিজেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট পরিচয় দিয়ে ব্রুকলিনে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্রুকলিন হাইটসের মন্টাগু স্ট্রিট ও হেনরি স্ট্রিটের কাছে ৫১ বছর বয়সী এক নারী ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন।
সন্দেহভাজন ব্যক্তি তার কাছে এসে নিজেকে আসিই এজেন্ট দাবি করেন এবং কথা বলার অজুহাতে তাকে জোরপূর্বক একটি বেসমেন্টে নিয়ে যান। এরপর তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তবে তিনি কোনো আইডি দেখাননি।
 
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী ভুক্তভোগীকে ঘুষি মারেন এবং তার গলার চেইন, মোবাইল ফোন ও পার্স ছিনিয়ে নেন।
নারীটির মুখে কেটে যাওয়া সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নখের আঁচড়ের দাগ রয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।
 
এ ঘটনায় তথ্য জানাতে বলা হয়েছে। কেউ যদি সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিউ ইয়র্ক পুলিশের ক্রাইম স্টপারস হটলাইন 1-800-577-8477 নম্বরে অথবা স্প্যানিশ ভাষার জন্য 1-888-57-74782 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন