https://www.prothomalony.com/
12130
north-america
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৫ ০১:৩৫
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানান, ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলির প্রকাশ্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে, দাবানল মোকাবিলায় তারা দুজন একসাথে কাজ করছেন এবং শহরের প্রতিক্রিয়ার যেকোনো ত্রুটি ভবিষ্যতে বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন।
শনিবার (জানুয়ারি ১১) এক সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। এসময় ফায়ার চিফ ক্রাউলিও উপস্থিত ছিলেন।
মেয়র বাস বলেন, 'আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ফায়ার চিফ এবং আমি এই দাবানল নেভানো এবং জীবন বাঁচানোর ওপরই মনোযোগ দিচ্ছি। আমাদের মধ্যে যে কোনো পার্থক্য ব্যক্তিগতভাবে সমাধান করা হবে।'
তিনি আরও বলেন, 'তবে এখন আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল অ্যাঞ্জেলেনোসদের এই সংকট থেকে বের করে আনা।'
বাস জানান, দাবানল নিয়ন্ত্রণে আসার পর শহরের জরুরি প্রতিক্রিয়া নিয়ে বিশ্লেষণ করা হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যা করা হয়েছে এবং বিশেষ করে যা কাজ করা হয়নি তার একটি পূর্ণ হিসাব নেওয়া হবে। তখন পুনরুদ্ধারের কাজকেও অগ্রাধিকার দেওয়া হবে।
বাস শহরের বাসিন্দাদের ক্ষোভ এবং বিভ্রান্তি সম্পর্কে বাস অবগত, কারণ দাবানল ইতিমধ্যেই শহরের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি বলেন, 'সকল অ্যাঞ্জেলেনোসদের জন্য আমরা আহত। আমরা হতবাক।'
উল্লেখ, শুক্রবার ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি অভিযোগ করেন যে শহরের বাজেট থেকে ১৭ মিলিয়ন ডলার কাটছাঁট করা হয়েছে, যা তার দপ্তরের দাবানল মোকাবিলার সামর্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। এরপর একটি সূত্র সিএনএনকে জানায় যে মেয়র বাস এবং ক্রাউলির মধ্যে শুক্রবার বিকেলে একটি বৈঠক হয়েছিল। তবে মেয়রের অফিস একটি প্রতিবেদনের দাবি অস্বীকার করেছে, যেখানে বলা হয়েছিল যে মেয়র ফায়ার চিফকে বরখাস্ত করেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন