https://www.prothomalony.com/

11305

new-york

নিউইয়র্ক

নিউ ইয়র্কবাসীর জীবনমান উন্নয়নে-'অপারেশন রিস্টোর রুজভেল্ট'

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ ০৪:০৭

রুজভেল্ট এভিনিউকে পরিচ্ছন্ন এবং নিরাপদ করে তুলতে 'অপারেশন রিস্টোর রুজভেল্ট' নামের একটি ব্যাপক কার্যক্রম ঘোষণা করা হয়েছে। রোজভেল্ট এলাকায় অপরাধ এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন সরকারি সংস্থা এবং আইন প্রয়োগকারী বাহিনীর সাথে অ‍্যাডামস্ প্রশাসন যৌথভাবে কাজ করছে। সোমবার, অক্টোবর ২১, কমিউনিটি অপ:এড-এ নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ‍্যাডামস্ এ কথা জানান। 

অ‍্যাডামস্ বলেন, "নিউইয়র্ক সিটির অন্যতম বৈচিত্র্যময় এলাকা হিসেবে পরিচিত কুইন্সের রুজভেল্ট এভিনিউ, যেখানে সেভেন ট্রেনের চলাচল, সম্প্রতি শহরের ক্রমবর্ধমান অপরাধ এবং বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে অবৈধ পতিতালয়, অননুমোদিত ব্যবসা, এবং লাইসেন্সবিহীন খাবারের স্টলগুলোর মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গিয়েছে, যা এলাকার জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই উদ্দেশ্যেই আমরা এনওয়াইপিডি-এর নেতৃত্বে 'অপারেশন রিস্টোর রুজভেল্ট' চালু করেছি।" 

এর আগে জানুয়ারিতে, এ এলাকায় অ‍্যাডামস্ প্রশাসন ১২টি অবৈধ পতিতালয় বন্ধ করেছে। এ বছর এখন পর্যন্ত, এনওয়াইপিডি ৩,০০০টিরও বেশি গ্রেপ্তার সহ ৯,৫০০টিরও বেশি সমন জারি করেছে। অ‍্যাডামস্ বলেন, "শুধু গ্রেপ্তার বা সমন জারি করলেই সমস্যার সমাধান হবে না; সমস্যার মূলে পৌঁছাতে হলে আমাদের সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে।"
এই অভিযানে যুক্ত রয়েছে এনওয়াইপিডি, এফডিএনওয়াই, বিল্ডিং ডিপার্টমেন্ট, স্যানিটেশন বিভাগ, গৃহহীন সেবা বিভাগ, স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যবিধি বিভাগ, পার্ক বিভাগ, স্যানিটেশন বিভাগ, ছোট ব্যবসা সেবা বিভাগ, পরিবহন বিভাগ, মেয়র অফিসের ডোমেস্টিক এন্ড জেন্ডার বেসড ভায়োলেন্স এবং কমিউনিটি মেন্টাল হেলথ অফিস। অংশীদাররা এমটিএ, নিউ ইয়র্ক স্টেট পুলিশ এবং কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকেও এই প্রচেষ্টায় যুক্ত হয়েছে।

অ‍্যাডামস্ বলেন, "আমরা জানি, আমাদের সবার একসাথে কাজ করা জরুরি, যেন এই অবৈধ দেহব্যবসা বন্ধ করা যায়, মানব পাচারের শিকার ব্যক্তিদের সহায়তা প্রদান করা যায়, এবং এলাকাটির বাসিন্দা ও ব্যবসায়ীরা চুরি ও অবৈধ ব্যবসায়ীদের সমস্যায় না পড়ে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন।" 

 

অপারেশন রিস্টোর রুজভেল্ট- ১৪তম স্ট্রিট এবং মিডটাউনে চালু করা জননিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নের উদ্যোগের উপর ভিত্তি করে ব্লক ধরে ধরে এবং এলাকা ধরে ধরে সম্প্রসারণ করছে, যাতে নিউইয়র্ক সিটি একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ স্থান হিসেবে গড়ে উঠতে পারে, যেখানে পরিবারগুলি উন্নতি করতে পারে।

আ‍্যাডামস্ বলেন, "আমি গর্বিত যে, আমাদের প্রচেষ্টার ফলস্বরূপ, নিউইয়র্ক সিটিতে গত নয় মাস ধরে অপরাধ কমছে, এবং সামগ্রিকভাবে অপরাধের হারও হ্রাস পাচ্ছে। হত্যাকাণ্ড, ডাকাতি, বড় চুরি এবং গাড়ি চুরির সংখ্যা এই বছর কমে গেছে। এছাড়াও, পরিবহন অপরাধও কমেছে। এসব উল্লেখযোগ্য অর্জন আমাদের কঠোর পরিশ্রম এবং সমন্বিত কর্মের ফল। আমরা যখন অফিসে আসি, তখন আমাদের মিশন ছিল একটি নিরাপদ, আরও সাশ্রয়ী নিউইয়র্ক গড়ে তোলা। আর আমরা সেই মিশন পূরণ না হওয়া পর্যন্ত থামব না, ব্লক ধরে ধরে এবং রাস্তা ধরে ধরে, প্রতিটি সংস্থা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে নিউ ইয়র্কবাসীর জন্য।" 
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন