https://www.prothomalony.com/

10883

north-america

উত্তর আমেরিকা

বন্দীদের দোভাষী সহায়তা দিতে ব্যর্থ -আইসিই

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০১


ফেডারেল আইন এবং নিজস্ব বাধ্যতামূলক নীতিতে বন্দীদের অনুবাদ পরিষেবা প্রদান করতে ব্যর্থ হচ্ছে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি। গত বৃহস্পতিবার (সেপ্টেম্বর ৫) লস এ্যান্জেলেস টাইমস এর প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে। নিউইয়র্কের কার্ডোজো স্কুল অফ ল-এর ইমিগ্রেশন ক্লিনিক দ্বারা পরিচালিত এই প্রতিবেদনটি সারা দেশে ২০০ জনেরও বেশি বন্দী এবং আইনি পরিষেবা প্রদানকারীদের জরিপ করেছে। সেই সাথে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ভাষা-অ্যাক্সেস সংক্রান্ত সমস্যাগুলির বিষয়ে ৮০০ টিরও বেশি অভিযোগ পর্যালোচনা করেছে৷ ফেডারেল রেকর্ডের অনুরোধের জবাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য সরবরাহ করেছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের অধিকাংশই বলেছে যে, তারা ল'লাইব্রেরিতে ভাষাগত কোনো সহায়তা পায়নি এবং গুরুত্বপূর্ণ নথিগুলো অনুবাদে সহায়তা করার জন্য অন্যান্য বন্দীদের ওপর নির্ভর করতে হয়েছে। ফ্যাসিলিটি কর্মীরা শুধুমাত্র ইংরেজি জানতেন বলে বন্দীরা নিজেদের চিকিৎসার জন্য অনুরোধ করতে অক্ষম ছিলেন এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা তথ্য জানাতে তাদের হাতের ইশারার উপর নির্ভর করতে হয়েছিল। কেউ কেউ দাবি করেছেন যে, ডিপোর্টেশন না হওয়া পর্যন্ত তারা ব্যথায় ভুগছিলেন কারণ তারা যত্নের জন্য প্রয়োজনীয় তড্য জানাতে পারেননি। ২০২৩ সালের মে মাসের ঘটনা। ক্যালিফোর্নিয়ার ম্যাকফার্ল্যান্ডে ইমিগ্রেশন ডিটেনশন ফ্যাসিলিটিতে বন্দী একজন স্প্যানিশ ভাষী সীমিত ইংরেজির কারণে তার মলদ্বারের রক্তপাত সম্পর্কে ডাক্তারকে বিস্তারিত বলতে পারেননি। তিনি টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ডাক্তার দোভাষীকে কল না করেই একটি আঘাতমূলক মলদ্বার পরীক্ষা করেছিলেন। তিনি বলেন, 'আমি খুব বিব্রত বোধ করছিলাম এবং অসহায় হয়ে পড়েছিলাম। আমি কখনই ডাক্তারের কাছ থেকে রোগ নির্ণয় বা ফলোআপ পাইনি। আমি মনে করি এটি অপব্যবহার ছিল কারণ ডাক্তার আমার সাথে কি করতে যাচ্ছে এবং ফলাফল কি, তা সম্পর্কে কিছুই ব্যাখ্যা করেননি। আমি খুব একটা ইংরেজি বুঝি না।' পরে অবশ্য লোকটিকে অন্য একটি ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে অন্য এক ডাক্তার একজন স্প্যানিশ দোভাষীর মাধ্যমে পরীক্ষার বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন। আইনি পরিষেবা প্রদানকারীরা রিপোর্ট করেছেন যে, দোভাষীর অভাবের কারণে অনেক ক্লায়েন্টদের চিকিৎসা বিলম্বিত হয়েছে, যার ফলে তাদের অবস্থা খারাপ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইসিই-এর ভাষা অ্যাক্সেস ব্যর্থতার কারণে ইংরেজিতে দুর্বল আটক ব্যক্তিদের পক্ষে নিজেদের সমস্যাগুলিকে প্রকাশ করা বা প্রতিকার করা কার্যকরভাবে অসম্ভব করে তোলেছে। এ নিয়ে জানতে চাইলে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট কোনো জবাব দেয়নি। ফৌজদারি আসামী ছাড়া, আটক অভিবাসীদের সাধারণত সরকার-নিযুক্ত কাউন্সেলের অধিকার নেই। তবে নন-ইংরেজি ভাষী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলি বোঝার জন্য, ডিটেনশনের জন্য যে কোনও ধরণের আইনি প্রতিরক্ষার জন্য, ডিটেনশন ফ্যাসিলিটি ল'লাইব্রেরিতে ভাষার অ্যাক্সেসের প্রয়োজন হয়। ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের অভ্যন্তরীণ নীতি অনুসারে, আটক ব্যক্তিদের লিখিত ফর্মগুলি অনুবাদ করতে এবং বন্দীদের চিকিৎসা যত্ন এবং ল'লাইব্রেরিগুলির জন্য ব্যাখ্যা প্রদান করতে হয়। ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের নীতি, ডিটেনশন ফ্যাসিলিটিকে বন্দীদের চিকিৎসা যত্ন এবং ল'লাইব্রেরির ব্যাখ্যার পাশাপাশি লিখিত ফর্মগুলির অনুবাদ প্রদানের নির্দেশ করে। ২০২০ সালের এক প্রতিবেদনে, তৎকালীন আইসিই-এর সিনিয়র কর্মকর্তা ম্যাথিউ অ্যালবেন্স লিখেছিলেন যে, এজেন্সি বন্দীদের ভাষায় প্রোগ্রাম এবং ক্রিয়াকলাপগুলিতে অর্থপূর্ণ অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে চমৎকার কাজ করছে। তবে, গত বছর হোমল্যান্ড সিকিউরিটি অফিস ফর সিভিল রাইটস অ্যান্ড সিভিল লিবার্টিজ বলেছে যে, গত পাঁচ বছরে ভাষা অ্যাক্সেস সংক্রান্ত ২০৮টি অভিযোগ পেয়েছে তারা যারমধ্যে ১১৬টি অভিযোগ তদন্ত শুরু করেছে এবং অভিবাসন কর্মকর্তাদের কাছে নীতি লঙ্ঘনের বিষয়ে ১১৮টি  সুপারিশ করেছে।  বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ক্রমবর্ধমান সীমান্ত অতিক্রম করার চেষ্টা-ভাষার অ্যাক্সেসের সমস্যা আরও বাড়িয়ে তোলেছে। গত বছর আইসিই ১৭০টি দেশ থেকে আসা অভিবাসীদের আটক করেছে, যারা কিছু সংখ্যক ল্যাটিন আমেরিকা এবং ওয়েস্ট আফ্রিকার অঞ্চল থেকে আগত। এদের মধ্যে ডজনের মতো বিভিন্ন ভাষাভাষী ছিল।   

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন