https://www.prothomalony.com/

10851

new-york

নিউইয়র্ক

ডাকাতদের তথ্য জানাতে জনসাধারণের সহায়তা চেয়েছেন নিউইয়র্ক সিটির পু লি শ

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৮

সম্প্রতি ১০২ এবং ১০৬ প্রিসিনক্টের সীমানার মধ্যে কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, মিডিয়াতে চিত্রিত ব্যক্তিদের সনাক্ত করতে জনসাধারণের সহায়তার চেয়েছেন।ঘটনাগুলো ঘটেছে একই দিনে, রোববার ১৮ আগস্ট,২০২৪- কিছু সময়ের ব্যবধানে। 

প্রথম ডাকাতির ঘটনাটি ঘটে রোববার, ১৮ আগস্ট, আনুমানিক সন্ধ্যা ৮:১৫ এর সময়, ১০৬ প্রিসিনক্টের আওতাভুক্ত ১০৩-২৫ রকওয়ে বুলেভার্ডের আশেপাশে। ৬১ বছর বয়সী এক ভুক্তভোগী ভদ্রলোক বাড়ির দিকে হাঁটছিলেন। এমন সময় দুইজন অজ্ঞাতপরিচয় পুরুষ একটি দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা কেড়ে নেয়। এরপর, তারা ইস্টবাউন্ড রকওয়ে বুলেভার্ড ধরে ওই দুই চাকার গাড়িতে করে পালিয়ে যায়। এই ঘটনায় কোনো আঘাতের প্রতিবেদন পাওয়া যায়নি।

একই দিন, রোববার, ১৮ আগস্ট, আনুমানিক রাত ১০:৩৫ এর সময়, ১০২ প্রিসিনক্টের সীমানার মধ্যে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১০২ স্ট্রিট এবং ১০১ অ্যাভিনিউ এর আশেপাশে। ৬৬ বছর বয়সী এক ভুক্তভোগী ভদ্রলোক হাঁটছিলেন, হঠাৎ অজ্ঞাতপরিচয় দুই পুরুষ, দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে। প্রথম লোকটি একটি আগ্নেয়াস্ত্র বের করে এবং ভুক্তভোগীর কাছ থেকে তার মালামাল দাবি করে। ভুক্তভোগী তার নগদ টাকা তুলে দিলে, ওই পুরুষটি তার মোবাইল ফোনটিও নিয়ে নেয়। এরপর, তারা একসঙ্গে দুই চাকার গাড়িতে করে ১০২ স্ট্রিট ধরে উত্তর দিকে পালিয়ে যায়। এই ঘটনাতেও কোনো আঘাত পাওয়ার প্রতিবেদন পাওয়া যায়নি।

আবারো একই ঘটনার পুনরাবৃত্তি একই দিন, রোববার, ১৮ আগস্ট, আনুমানিক রাত ১১ঃ২০ এর সময়, ১০২ প্রিসিনক্টের সীমানার মধ্যে ৮৫-৬৯, ১৩০ স্ট্রিটের আশেপাশে, একজন ৪৮ বছর বয়সী ভুক্তভোগী ভদ্রলোক বাড়ির দিকে হাঁটছিলেন। তখন অজ্ঞাতপরিচয় দুই পুরুষ, একিরকম দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে। একজন, একটি আগ্নেয়াস্ত্র বের করে ভুক্তভোগী ভদ্রলোকের কাছ থেকে মালামাল দাবি করে এবং আগ্নেয়াস্ত্রটি দিয়ে ভুক্তভোগীর বাম হাতে আঘাত করে। তবে গুলি করেনি। এরপর ভিকটিমের কাছ থেকে কোনো কিছু না নিয়েই দুজনই ১৩০ স্ট্রিট দিয়ে উত্তরমুখী পালিয়ে যায়। ভুক্তভোগী তার বাহু এবং হাতে কাটার আঘাত পান, পরে তাকে ইএমএস দ্বারা জ্যামাইকা হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

একই দিন, আনুমানিক রাত ১১:৩০-এর দিকে, ১০৬ প্রিসিনক্টের সীমানার মধ্যে ১০৩-২২ ৯৯ স্ট্রিটের আশেপাশে আরো একটি ডাকাতির ঘটনা ঘটে। একজন ৪৫ বছর বয়সী ভদ্রলোক তার গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় অজ্ঞাতপরিচয় দুইজন পুরুষ একটি দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে। একজন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভদ্রলোকের কাছে মালামাল দাবি করে। ভুক্তভোগী তার মানিব্যাগ তাদের হাতে তুলে দিলে, দ্বিতীয় ব্যক্তিটি মানিব্যাগ থেকে নগদ টাকা বের করে নেয় এবং মানিব্যাগটি ভদ্রলোককে ফেরত দেয়। এরপর, দুইজনই লিবার্টি অ্যাভিনিউ এর ৯৯ স্ট্রিট ধরে সাউথবাউন্ডের দিকে পালিয়ে যায়। এই ঘটনায়ও কোনো আঘাতের প্রতিবেদন পাওয়া যায়নি।

প্রথম অজ্ঞাত পুরুষটিকে গাঢ় রঙের বলে বর্ণনা করা হয়েছে। তাকে খুলির মতো ডিজাইনের একটি কালো হুডি, হালকা রঙের জিন্স প্যান্ট , কালো জুতা, একটি কালো মাস্ক  এবং একটি কালো আগ্নেয়াস্ত্র ধরে থাকতে দেখা গেছে। দ্বিতীয় অজ্ঞাত ব্যক্তিটি গাঢ় রঙের বলে বর্ণনা করা হয়েছে। তাকে ধূসর রঙের হুডি, হালকা রঙের জিন্স প্যান্ট এবং কালো মুখোশ পরা অবস্থায় দেখা গেছে। DCPI-তে, অনুসন্ধানকৃত পুরুষদের বৈশিষ্ট্য মিডিয়া সংযুক্ত এবং উপলব্ধ।

যাদের কাছে এই ঘটনাগুলির বিষয়ে তথ্য আছে তাদের NYPD-এর ক্রাইম স্টপার্স হটলাইনে 1-800-577-TIPS (8477) অথবা স্প্যানিশ, 1-888-57-PISTA (74782) নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও পাবলিক ক্রাইম স্টপারস ওয়েবসাইটে লগইন করে https://crimestoppers.nypdonline.org/, অথবা X ওয়েবসাইট এ @NYPDTips-এ তাদের তথ্য পরামর্শ জমা দিতে পারে। সমস্ত কল গোপনীয় থাকবে। 

যদি কেউ এই ব্যক্তিদের দ্বারা অপরাধের শিকার হয়ে থাকেন, অনুগ্রহ করে ৯১১ কল করুন অথবা আপনার কাছাকাছি যেকোনো পুলিশ প্রিসিঙ্কটে গিয়ে জানাতে পারেন।  ৯১১ কল করলে বা পুলিশ এর কাছে গেলে, বাংলা ভাষায় কথা বলার সুবিধা রয়েছে। 

ডাকাতদের তথ্য জানাতে জনসাধারণের সহায়তা চেয়েছেন নিউইয়র্ক সিটির পুলিশ

এইচ বি রিতা

সম্প্রতি ১০২ এবং ১০৬ প্রিসিনক্টের সীমানার মধ্যে কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, মিডিয়াতে চিত্রিত ব্যক্তিদের সনাক্ত করতে জনসাধারণের সহায়তার চেয়েছেন।ঘটনাগুলো ঘটেছে একই দিনে, রোববার ১৮ আগস্ট,২০২৪- কিছু সময়ের ব্যবধানে। 

প্রথম ডাকাতির ঘটনাটি ঘটে রবিবার, ১৮ আগস্ট, আনুমানিক সন্ধ্যা ৮:১৫ এর সময়, ১০৬ প্রিসিনক্টের আওতাভুক্ত ১০৩-২৫ রকওয়ে বুলেভার্ডের আশেপাশে। ৬১ বছর বয়সী এক ভুক্তভোগী ভদ্রলোক বাড়ির দিকে হাঁটছিলেন। এমন সময় দুইজন অজ্ঞাতপরিচয় পুরুষ একটি দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা কেড়ে নেয়। এরপর, তারা ইস্টবাউন্ড রকওয়ে বুলেভার্ড ধরে ওই দুই চাকার গাড়িতে করে পালিয়ে যায়। এই ঘটনায় কোনো আঘাতের প্রতিবেদন পাওয়া যায়নি।

একই দিন, রবিবার, ১৮ আগস্ট, আনুমানিক রাত ১০:৩৫ এর সময়, ১০২ প্রিসিনক্টের সীমানার মধ্যে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১০২ স্ট্রিট এবং ১০১ অ্যাভিনিউ এর আশেপাশে। ৬৬ বছর বয়সী এক ভুক্তভোগী ভদ্রলোক হাঁটছিলেন, হঠাৎ অজ্ঞাতপরিচয় দুই পুরুষ, দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে। প্রথম লোকটি একটি আগ্নেয়াস্ত্র বের করে এবং ভুক্তভোগীর কাছ থেকে তার মালামাল দাবি করে। ভুক্তভোগী তার নগদ টাকা তুলে দিলে, ওই পুরুষটি তার মোবাইল ফোনটিও নিয়ে নেয়। এরপর, তারা একসঙ্গে দুই চাকার গাড়িতে করে ১০২ স্ট্রিট ধরে উত্তর দিকে পালিয়ে যায়। এই ঘটনাতেও কোনো আঘাত পাওয়ার প্রতিবেদন পাওয়া যায়নি।

আবারো একই ঘটনার পুনরাবৃত্তি একই দিন, রবিবার, ১৮ আগস্ট, আনুমানিক রাত ১১ঃ২০ এর সময়, ১০২ প্রিসিনক্টের সীমানার মধ্যে ৮৫-৬৯, ১৩০ স্ট্রিটের আশেপাশে, একজন ৪৮ বছর বয়সী ভুক্তভোগী ভদ্রলোক বাড়ির দিকে হাঁটছিলেন। তখন অজ্ঞাতপরিচয় দুই পুরুষ, একিরকম দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে। একজন, একটি আগ্নেয়াস্ত্র বের করে ভুক্তভোগী ভদ্রলোকের কাছ থেকে মালামাল দাবি করে এবং আগ্নেয়াস্ত্রটি দিয়ে ভুক্তভোগীর বাম হাতে আঘাত করে। তবে গুলি করেনি। এরপর ভিকটিমের কাছ থেকে কোনো কিছু না নিয়েই দুজনই ১৩০ স্ট্রিট দিয়ে উত্তরমুখী পালিয়ে যায়। ভুক্তভোগী তার বাহু এবং হাতে কাটার আঘাত পান, পরে তাকে ইএমএস দ্বারা জ্যামাইকা হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

একই দিন, আনুমানিক রাত ১১:৩০-এর দিকে, ১০৬ প্রিসিনক্টের সীমানার মধ্যে ১০৩-২২ ৯৯ স্ট্রিটের আশেপাশে আরো একটি ডাকাতির ঘটনা ঘটে। একজন ৪৫ বছর বয়সী ভদ্রলোক তার গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় অজ্ঞাতপরিচয় দুইজন পুরুষ একটি দুই চাকার গাড়িতে করে তার কাছে আসে। একজন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভদ্রলোকের কাছে মালামাল দাবি করে। ভুক্তভোগী তার মানিব্যাগ তাদের হাতে তুলে দিলে, দ্বিতীয় ব্যক্তিটি মানিব্যাগ থেকে নগদ টাকা বের করে নেয় এবং মানিব্যাগটি ভদ্রলোককে ফেরত দেয়। এরপর, দুইজনই লিবার্টি অ্যাভিনিউ এর ৯৯ স্ট্রিট ধরে সাউথবাউন্ডের দিকে পালিয়ে যায়। এই ঘটনায়ও কোনো আঘাতের প্রতিবেদন পাওয়া যায়নি।

প্রথম অজ্ঞাত পুরুষটিকে গাঢ় রঙের বলে বর্ণনা করা হয়েছে। তাকে খুলির মতো ডিজাইনের একটি কালো হুডি, হালকা রঙের জিন্স প্যান্ট , কালো জুতা, একটি কালো মাস্ক  এবং একটি কালো আগ্নেয়াস্ত্র ধরে থাকতে দেখা গেছে। দ্বিতীয় অজ্ঞাত ব্যক্তিটি গাঢ় রঙের বলে বর্ণনা করা হয়েছে। তাকে ধূসর রঙের হুডি, হালকা রঙের জিন্স প্যান্ট এবং কালো মুখোশ পরা অবস্থায় দেখা গেছে। DCPI-তে, অনুসন্ধানকৃত পুরুষদের বৈশিষ্ট্য মিডিয়া সংযুক্ত এবং উপলব্ধ।

যাদের কাছে এই ঘটনাগুলির বিষয়ে তথ্য আছে তাদের NYPD-এর ক্রাইম স্টপার্স হটলাইনে 1-800-577-TIPS (8477) অথবা স্প্যানিশ, 1-888-57-PISTA (74782) নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও পাবলিক ক্রাইম স্টপারস ওয়েবসাইটে লগইন করে https://crimestoppers.nypdonline.org/, অথবা X ওয়েবসাইট এ @NYPDTips-এ তাদের তথ্য পরামর্শ জমা দিতে পারে। সমস্ত কল গোপনীয় থাকবে। 

যদি কেউ এই ব্যক্তিদের দ্বারা অপরাধের শিকার হয়ে থাকেন, অনুগ্রহ করে ৯১১ কল করুন অথবা আপনার কাছাকাছি যেকোনো পুলিশ প্রিসিঙ্কটে গিয়ে জানাতে পারেন।  ৯১১ কল করলে বা পুলিশ এর কাছে গেলে, বাংলা ভাষায় কথা বলার সুবিধা রয়েছে। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন