https://www.prothomalony.com/
10663
north-america
ব্রক্সের ফ্রিম্যান স্ট্রিট স্টেশনে দুইজন সন্ত্রাসীকে আটক করেছেন এনওয়াইপিডি পুলিশ অফিসার এডিসন জাসমিন এবং আবু হাসান। সন্ত্রাসীদের কাছ থেকে একটি সেমিঅটোমেটিক বেরেটা পেলেট গান উদ্ধার করা হয়েছে। তাদের একজন ম্যানহাটনের জাডেন উইলিয়ামস(১৮) এবং অন্যজন ব্রঙ্কসের ১৬ বছর বয়সী। আবু হাসান একজন বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার। ঘটনাটি ঘটে ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল ৫টার টার কিছুক্ষণ আগে। এসময় এডিসন জাসমিন এবং আবু হাসান ডিউটিতে ছিলেন, ব্রঙ্কসে নর্থবাউন্ড ২নং ট্রেনে টহল দিচ্ছিলেন। হঠাৎ কিছু যাত্রী তাদেরকে পাশাপাশি একটি গাড়িতে ঘটে যাওয়া ডাকাতির কথা জানান। তখন তারা দ্রুত সতর্ক হোন এবং চলন্ত ট্রেনটি ফ্রিম্যান স্ট্রিট স্টেশনের কাছাকাছি আসার পরই সেখানে যান। ট্রেনটির দরজা খোলার সাথে সাথে অফিসার জাসমিন লক্ষ্য করেন, সন্দেহভাজন দুইজন এলিভেটেড প্ল্যাটফর্ম থেকে কিছু জিনিস রাস্তায় ছুড়ে ফেলে ফেলছে। দুই অফিসার তৎক্ষণাৎ তাদের গ্রেফতার করেন। প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ভীতিপ্রদর্শন, অপরাধমূলক অস্ত্র রাখা এবং হয়রানির অভিযোগ আনা হয়েছে। এডিসন জাসমিন এবং আবু হাসান ভিক্টিমকেও সনাক্ত করেন। ২৬ বছর বয়সী ভিক্টিম জানান, এই দুই যুবক তাকে পকেটে থাকা ছুরি দিয়ে হুমকি দিয়েছিল। তার অ্যাপল এয়ারপড, সেলফোন, এবং নগদ টাকা দাবি করার সময় বন্দুক ছিল বলে মনে হয়েছিল। ঘটনার সময় দুই ট্রানজিট ডিস্ট্রিক্টে ১২জন পুলিশ সদস্য একটি নিয়মিত পুলিশিং কৌশলে নিযুক্ত ছিল যা "ট্রেন রান" নামে পরিচিত, এই ইউনিফর্মড পুলিশ পাতাল রেল ভ্রমণের সময় একাধিক ট্রেনের গাড়ি পরিদর্শন করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন