https://www.prothomalony.com/
10357
north-america
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ ০৫:৩৯
ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত হওয়া বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকস(২০), রিপাবলিকান ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছিল বলে স্টেট রেকর্ডে দেখা গেছে। এবং ট্রাম্প হত্যা প্রচেষ্টার ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ক্রুকস এর বাবার দ্বারা বৈধভাবে কেনা হয়েছিল বলে বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে।
(1).jpeg)
ডিসট্রিক্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সালে ক্রুকস পেনসিলভানিয়ার হাই স্কুল থেকে স্নাতক হয়। তবে পেন্টাগনের মতে সন্দেহভাজন ব্যক্তির কোন সামরিক সংশ্লিষ্টতা ছিল না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক অজ্ঞাত একাউন্ট পাওয়া গেছে যার সাথে অভিযুক্ত ক্রুকস এর লিঙ্ক আছে বলে মনে করা হচ্ছে। তবে অ্যাকাউন্টটি আক্রমণের পরিকল্পনায় ব্যবহার করা হয়েছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আইন প্রয়োগকারী সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, ট্রাম্পের সমাবেশের বাইরে পার্ক করা বন্দুকধারীর গাড়ির ভিতরে কর্তৃপক্ষ উদ্বেগজনক জিনিস খুঁজে পেয়েছে। বোমা প্রযুক্তিবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞদের তদন্তের জন্য ডাকা হয়েছিল, কিন্তু আইটেমগুলি সন্দেহজনক বা সম্ভাব্য ক্ষতিকারক কিনা তা এখনো স্পষ্ট নয়। এখনও পর্যন্ত, তদন্তকারীরা চরমপন্থী সংগঠন বা ক্রুকস এর সাথে অন্য কারো সম্পর্ক উন্মোচন করতে পারেনি, তবে তারা ক্রুকস এর ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন