https://www.prothomalony.com/
10350
north-america
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ ০৩:৫৪
ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা ২০ বছর বয়েসী থমাস ম্যাথিউ ক্রুকস কে ছিলেন-এর পরিচয় বের হয়ে এসেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত হওয়া বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকস ২০২২ সালে পেনসিলভানিয়ার হাই স্কুল থেকে স্নাতক হয় এবং রিপাবলিকান ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছিল বলে স্টেট রেকর্ডে দেখা গেছে। তার সহপাঠীরা জানায়, ক্রুকস স্কুলে উৎপীড়নের শিকার ছিল এবং বন্দুকের প্রতি সে আচ্ছন্ন ছিল।
একজন প্রাক্তন ছাত্র এনবিসিকে বলেছেন যে, 'ক্রুকস প্রায় প্রতিদিনই বুলির শিকার হতো স্কুলে। সে প্রায় সময় একা লাঞ্চরুমে বসে থাকতো, মানে সে একজন বহিষ্কৃত কেউ ছিল। এবং আপনি জানেন আজকাল শিশুরা এতে কেমন বোধ করে।'
প্রাক্তন ছাত্র আরো বলেন, 'হাইস্কুলে তাকে খুব মারধর করা হতো। ক্রুকস এর পোশাক পরা এবং তার চেহারার জন্য প্রায়শই মজা করা হতো। তারা এমন কাউকেই বুলিং করতে টার্গেট করে কারণ তারা মনে করে এটি মজার বিষয়। সত্যি বলতে, এটা কিছুটা দুঃখজনক। আমি বলতে চাই না যে এটিই ক্রুকসকে উস্কে দিয়েছে, কিন্তু আপনি বলতে পারেন না।'
বেথেল পার্ক হাই স্কুলের ক্রুকসের প্রাক্তন সহপাঠী সারাহ ডি'অ্যাঞ্জেলো ওয়াল স্ট্রিট জার্নালকে বলে যে, ক্রুকস স্কুলে কখনও রাজনৈতিক বিরোধ দেখায়নি।
ক্রুকস কথিত একটি নার্সিং হোমে কাজ করতো, যেখানে তার পেনসিলভানিয়ার পাবলিক কোর্টের রেকর্ডে প্রতিফলিত কোনও অপরাধমূলক ইতিহাস নেই। অন্যদিকে পেন্টাগন নিশ্চিত করেছে যে ক্রুকসের সাথে কোন সামরিক সম্পর্ক ছিল না।
বাটলারের দক্ষিণে প্রায় এক ঘণ্টার পথ দূরে অবস্থিত ছোট একটি গ্রাম, যেখানে বেথেল পার্কে ভারি অস্ত্রে সজ্জিত মার্কিন নিরাপত্তা এজেন্টরা অভিযান চালান এবং ক্রুকস এর বাড়িতে বোমা তৈরির উপকরণও আবিষ্কার করেন। ট্রাম্পকে গুলি করার আগে ক্রুকস একটি ইউটিউব চ্যানেলের প্রতীক বহনকারী 'Pro-Gun' টি-শার্ট পরেছিল। আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে যে ট্রাম্পকে গুলি করতে ব্যবহৃত অস্ত্রটি ক্রুকের বাবা কিনেছিলেন ছয় মাস আগে।
তবে ক্রুকের বাবা সিএনএনকে বলেছিলেন, কী ঘটছে-তা খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি তবে তিনি তার ছেলের বিষয়ে প্রকাশ্যে কথা বলার আগে আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলবেন।
১৩ জুলাই শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় বাটলারের সমাবেশে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যখন গুলি করা হয়, তখন ট্রাম্পের কান বিদ্ধ করে আরেকটি গুলি তার পিছনে বসে থাকা দুই সন্তানের(৫০) এক পিতার উপর লাগে এবং তিনি মারা যান। আরও দুইজন গুরুতর আহত হন। এফবিআই বলেছে যে, এটি ডোনাল্ড ট্রাম্পের উপর একটি হত্যা প্রচেষ্টা। তবে এটি একটি সক্রিয় এবং চলমান তদন্ত হিসাবে এখনো রয়ে গেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন