https://www.prothomalony.com/
10119
new-york
সবচেয়ে ক্ষতিকারক আবহাওয়ার অবস্থা হল চরম তাপ। তীব্র তাপ প্রাণঘাতী হতে পারে। নিউ ইয়র্কবাসীদের শরীর দীর্ঘ সময়ের প্রচণ্ড গরমে অভ্যস্ত নয় তাই এটি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে-ডিহাইড্রেশন, হিট ক্র্যাম্প, ক্লান্তি, হিট স্ট্রোক এবং সার্বিক স্বাস্থ্য অবস্থার অবনতি। তাপ-সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি সবার থাকলেও, বয়স্ক প্রাপ্তবয়স্করা, শিশুরা, যারা বাইরে কাজ করে বা বের হোন এবং যাদের ইতোমধ্যে স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাদের জন্য এই তাপ প্রবাহ আরো অসুস্থ করার সম্ভাবনা রাখে।
health.ny.gov-অনুযায়ী, হিট স্ট্রোকের লক্ষ্যণগুলির মধ্যে রয়েছে-গরম, শুষ্ক ও লাল ত্বক, পালস দ্রুত হওয়া, শরীরের উচ্চ তাপমাত্রা ১০৫তে যাওয়া, বিভ্রান্তি দেখা দেয়া, অজ্ঞানতা ও দ্রুত এবং অগভীর শ্বাসপ্রশ্বাস হওয়া।
ক্লান্তির মধ্যে-প্রচন্ড ঘাম হওয়া, মূর্ছা যাওয়া, বমি করা, ঠাণ্ডা-ফ্যাকাশে ত্বক, মাথা ঘোরা, মাথাব্যথা, দুর্বলতা অনুভূত হওয়া। হিট ক্র্যাম্প্র মধ্যে থাকতে পারে-পেটের অংশ বা হাতের পেশীতে ক্র্যাম্প হওয়া, প্রচন্ড ঘাম সহ হালকা বমি বমি ভাব। হিট র্যাশের মধ্যে রয়েছে-ত্বকের জ্বালাপোড়া যা দেখতে পিম্পল বা ছোট ফোসকা বা লাল ক্লাস্টারের মতো।
এইসব লক্ষণগুলি লক্ষ্যণীয় হলে অবশ্যয়ই চিকিৎসকের শরণাপন্ন হবেন।
এই আবহাওয়ায় বাচ্চাদের গরম গাড়ি থেকে দূরে রাখা খুব জরুরি। যানবাহন ১০ মিনিটের মধ্যে গরম হয়ে উঠতে পারে যা একটি শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে। তাপ-সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি কমাতে দিনে কয়েক ঘন্টা এয়ার কন্ডিশনার ছেড়ে রাখুন। আপনার যদি এয়ার কন্ডিশনার না থাকে তবে আপনি ৩১১, বা (VRS: 212-639-9675 or TTY: 212-504-4115) নাম্বারে কল করতে পারেন।
এ সময় প্রচুর পানি পান করুন, হাইড্রেটেড থাকুন। তবে অ্যালকোহল, ক্যাফেইন এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন।
তাপপ্রবাহের সময় ঠান্ডা থাকার জন্য সমস্ত পদ্ধতি কার্যকর নয়। ঘরের বাতাস আপনার শরীরের তাপমাত্রার চেয়ে বেশি গরম হলে ফ্যান ব্যবহার করা উপকারের চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে। তাই ফ্যান কি শরীরকে গরম করছে কিনা নজর রাখুন। এই আবহাওয়ায় সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে কঠোর কার্যকলাপ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অনেক সময় আমাদের জানালাগুলো সঠিকভাবে খোলা যায় না। নিশ্চিত করুন যে কোনে সমস্যা ছাড়া আপনার জানালাগুলো খুলতে পারবেন এবং আপনার এয়ার কন্ডিশনার সঠিকভাবে কাজ করছে কিনা তাও লক্ষ্য রাখুন। ঘরে বয়স্ক, অসুস্থ বা শিশু থাকলে তাদের সার্বিক নিরাপত্তায় পূর্ব পরিকল্পনা করুন যেন তারা পর্যাপ্ত পানি, খাবার পায় ও শীতল থাকে। যদি আপনি নিয়মিত ওষুধ নিয়ে থাকেন তবে ওষুদ সম্পর্কে আরও জানতে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে কথা বলুন কেননা কিছু ওষুদ আপনাকে সূর্য বা তাপের প্রতি সংবেদনশীল করে তুলতে পারে।
তাপ প্রবাহ সম্পর্কে আরো বিস্তারিত জানতে HeatRisk | Tracking | NCEH | CDC লিঙ্কটিতে ক্লিক করুন। আপনার জিপকোড লিখে দেখে নিতে পারেন আপনার এলাকার বর্তমান তাপমাত্রা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন